মালদা

৭০ লক্ষ টাকার বিরল প্রজাতির দুইটি সরীসৃপ সহ আটক এক যুবক

বাংলাদেশে পাচারের আগেই বিরল প্রজাতির দুইটি সরীসৃপ সহ এক যুবককে আটক করলো ২৪ নং ব্যাটেলিয়ানের বিএসএফ জাওয়ানরা। শুক্রবার ভোরে
বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোর থেকে আটক করা হয় এক যুবককে। 
        বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নাসিরুদ্দিন সেখ(২৫)। বাড়ি বৈষ্ণবনগর এলাকায়। উদ্ধার হওয়া সরীসৃপের বাজার
মুল্য প্রায় ৭০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সরীসৃপ সহ ধৃত যুবককে বন দফতরের হাতে তুলে দেয় বিএসএফ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/tBUjOrDBpm8